শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১১:৩১:৩৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

দিনাজপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: সিমেন্ট মিক্সারের ধাক্কায় একজন নিহত

দিনাজপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: সিমেন্ট মিক্সারের ধাক্কায় একজন নিহত

ঢাকা প্রেস নিউজ,হিলি প্রতিনিধি:-
 

দিনাজপুরের ঘোড়াঘাটে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। সোমবার (৪ নভেম্বর) রাত প্রায় ২টার দিকে উপজেলার বাস টার্মিনাল সংলগ্ন চারমাথা মোড়ে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পঞ্চগড় থেকে বালু বোঝাই একটি ট্রাক ফরিদপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে ঘোড়াঘাট বাস টার্মিনাল সংলগ্ন চারমাথা মোড়ে ট্রাকটি দাঁড়িয়ে ছিল। সেই সময় পেছন থেকে একটি সিমেন্ট মিক্সার ট্রাক ভয়াবহ বেগে ধাক্কা মারে। এই ধাক্কায় সিমেন্ট মিক্সার ট্রাকের হেল্পার ঘটনাস্থলেই মারা যান। নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।

স্থানীয়রা অভিযোগ করেছেন, দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের এই অংশে রাস্তার ফুটপাত দখল করে কিছু দোকান নির্মাণ করা হয়েছে। ফলে কোন রাস্তা দিয়ে কোন গাড়ি আসছে তা সহজে দেখা যায় না। এই অসাবধানতার কারণে এখানে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে চলেছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, দুর্ঘটনার পর বালু বোঝাই ট্রাকের ড্রাইভার ও হেল্পারকে পুলিশ গ্রেফতার করেছে। অন্যদিকে, সিমেন্ট মিক্সার ট্রাকের ড্রাইভার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই দুর্ঘটনার মাধ্যমে সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তা আরো একবার প্রমাণিত হলো। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সরকার ও সংশ্লিষ্ট সকলের যৌথ প্রচেষ্টা অত্যন্ত জরুরী।

মৃত ব্যক্তির আত্মার শান্তি কামনা করছি।