শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৪:০৬:৩১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

চোর সন্দেহে কুড়িগ্রামে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চোর সন্দেহে কুড়িগ্রামে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

 

কুড়িগ্রামের নাগেশ্বরীতে চোর সন্দেহে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার রাত ১২টার দিকে নাগেশ্বরী পৌরসভার বাগডাঙ্গা ফকিরটারি এলাকায় ঘটনাটি ঘটে। নিহত ব্যাক্তির নাম আবদুল জলিল (৭৫) পৌরসভার বল্লভপুর ভাসানীর বাজারের পাশের হুজুর আলী মুন্সীর ছেলে।

 

চোর সন্দেহে কুড়িগ্রামে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

 

স্থানীয়রা জানান, আবদুল জলিল একসময় নামকরা পেশাদার চোর ছিলেন। আগে চুরি করলেও বর্তমানে বয়স বেড়ে যাওয়ায় চুরি ছেড়ে দিয়ে কবিরাজি করতেন। শনিবার রাতে ফকিরটারি এলাকায় কবিরাজি করতে গেলে ফাঁকা যায়গায় পেয়ে গাছের সাথে বেঁধে বেধরক মারধর শুরু করে কয়েকজন। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে খুঁচিয়ে হত্যা করা হয়। পরে সংশ্লিষ্ট ১ নং ওয়ার্ডের কাউন্সিলর আশরাফুল আলম ইসরাইল পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হাসপাতালে নিতে বলে। স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    

পুলিশ জানায়, তারা যাওয়ার আগে মারধর করা হয় জলিলকে। মারধরে সে মারা যায়। নাগেশ্বরী থানার ওসি রূপকুমার সরকার বলেন, মরদেহ সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।