সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০২:২৫:২৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

শৈল্পিক ফুটবল খেলা উপহার দিয়ে ৩-২ গোলে হেরেছে অ-১৩ দল...

শৈল্পিক ফুটবল খেলা উপহার দিয়ে ৩-২ গোলে হেরেছে অ-১৩ দল...

ক্রীড়া ডেস্ক,চট্টগ্রাম:-



২১ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ স্মৃতি স্মরণে  দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির নিজস্ব খেলোয়াড় নিয়ে আয়োজিত ম্যাচে সিনিয়র টিম (অ-১৭) ৩-২ গোলে জুনিয়র টিম (অ-১৩)কে হারিয়েছে।


 

শৈল্পিক ফুটবল খেলা উপহার দিয়ে ৩-২ গোলে হেরেছে অ-১৩ দল...



জয়ী দলের পক্ষে একাই ৩গোল দিয়ে হ্যাটট্রিক করে সেরা পুরস্কার লাভ করেন লালন সরকার, জুনিয়র টিমের স্টাইগার ২ গোল করে কান্ত দত্ত শান্তনা পুরস্কার এবং একই দলের নবাগত সদস্য ফুটবলার মোঃ রাব্বি উদীয়মান রৌপ্য পদক জিতেন।

 

শৈল্পিক ফুটবল খেলা উপহার দিয়ে ৩-২ গোলে হেরেছে অ-১৩ দল... — ছবি ২



৬০ মিনিটের খেলাটি শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমির পরিচালক সদস্য মোঃ খলিলুর রহমান হাওলাদার, উপদেষ্টা কোচ ও সাবেক ফুটবলার মোঃ আলাউদ্দিন, টিম ম্যানেজার ও পরিচালক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, সাবেক ফুটবলার মোঃ আব্দুর রহিম, মোঃ রাকিব হোসেন ,মাঠ সমন্বয়কারী মোঃ আমির খন্দকার সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খেলাটি পরিচালনা করেন সহকারী কোচ ও সিনিয়র ডিভিশনের ফুটবলার মোঃ মামুন।