শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৯:১২:১৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

মুরাদনগরে ৮ মামলার আসামী বিপুল দেশীয় অস্রসহ গ্রেফতার

মুরাদনগরে ৮ মামলার আসামী বিপুল দেশীয় অস্রসহ গ্রেফতার

ঢাকা প্রেস
আবুল কালাম আজাদ ভূঁইয়া,কুমিল্লা প্রতিনিধিঃ-


৬/১১/২৪ বিপুল পরিমাণ দেশীয় অস্রসহ ৭ মামলার আসামি আলমগীর হোসেন(৬০) ও তার ছেলে ফয়সাল হোসেনকে গ্রেফতার যৌথ বাহিনী।  আলমগীর হোসেন কুমিল্লার মুরাদনগর উপজেলা ২নং আকুবপুর ইউনিয়ন হোসনাবাদ গ্রামের মৃতঃ সামছুল হক, নুরজাহানের ছেলে। আলমগীর হোসেন ছেলে সাজেদা বেগমের ছেলে ফয়সাল হোসেন(২০)। সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ অভিযান চালিয়ে গত মঙ্গলবার হোসনাবাদ গ্রামের তার বাড়ী থেকে তাকে ও তার ছেলে গ্রেফতার করে। 

সেনাবাহিনী সূত্রে জানা গেছে,  গোপন সংবাদের ভিত্তিতে হোসনাবাদ গ্রামের যৌথ অভিযান চালানো হয়। এসময় আলমগীর হোসেন ও ফয়সালকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেখানো মতে, তাদের বাড়ী হতে ৬টি ক্যারিচ, ১টি রামদা, ১টি টেডা,  ১টি চাপাতি, ১টি ছুড়া,৮ টি লোহার পাইপ, ৫টি কোচ, ১টি টিপ চুড়ি উদ্ধার করে। এব্যাপারে বাঙ্গরা বাজার থানা এস আই আবু তাহের বাদী হয়ে অস্র আইনের একটি মামলা দায়ের করেন। মামলা নং-৬, তারিখ-৫/১১/২০২৪। বাঙ্গরা বাজার থানা আলমগীর হোসেন নামে ৭মামলা রয়েছে। যৌথ অভিযান নেতৃত্ব দিয়েছেন সেনাবাহিনীর মেজর ইস্কান্দার, ক্যাপ্টেন সাাঈদ, বাঙ্গরা বাজার থানা ওসি সালাউদ্দিন আল মাহমুদ,  এসআই আবু তাহেরসহ পুলিশের একটি চৌকস দল।