সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৮:৪২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সুস্থ আছেন পেস সেনসেশন মারুফা

সুস্থ আছেন পেস সেনসেশন মারুফা

ক্রীড়া ডেস্ক:-

 

নারী বিশ্বকাপের আলোচনার কেন্দ্রবিন্দু পেসার মারুফা আক্তার এখন সম্পূর্ণ সুস্থ আছেন। তার কোনো চোটজনিত সমস্যা নেই বলে জানিয়েছেন দলের ম্যানেজার এস এম গোলাম ফাইয়াজ। নারী ক্রিকেট দলের প্রধান নির্বাচক সজ্জাদ আহমেদ শিপন জানিয়েছেন, স্ক্যান করারও প্রয়োজন হয়নি। আজ (বুধবার) বিশ্রামে থাকলেও শুক্রবার (১০ অক্টোবর) নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার মতো পুরোপুরি ফিট থাকবেন এই তরুণ পেসার।
 

সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন মারুফা ও লেগ স্পিনার ফাহিমা খাতুন। দুজন মিলে তুলে নেন ৫টি উইকেট, যা ইংল্যান্ডকে হারানোর কাছাকাছি নিয়ে গিয়েছিল বাংলাদেশকে। তবে ইনিংসের মাঝপথে মারুফার মাসল ক্র্যাম্প হওয়ায় তিনি মাত্র ৫ ওভার বল করতে পেরেছিলেন। টিম ম্যানেজমেন্টের ধারণা, তিনি পুরো ১০ ওভার বোলিং করতে পারলে ম্যাচের ফল অন্যরকম হতে পারত।
 

প্রধান নির্বাচক শিপন বলেন,

“মারুফা চিকিৎসা নেওয়ার পর শেষদিকে আবার বোলিং করার জন্য প্রস্তুত ছিল। কিন্তু তখন হাতে তেমন ওভার ছিল না, তাই অধিনায়ক ঝুঁকি নিতে চাননি। সে এখন পুরোপুরি ফিট। আগামী ম্যাচে নিশ্চিতভাবেই খেলবে। পুরো কোটায় বোলিং করতে পারলে আমাদের বোলিং আক্রমণ আরও শক্তিশালী হতো, বৈচিত্রও বাড়ত। আশা করি নিউজিল্যান্ডের বিপক্ষে ও দুর্দান্ত কিছু করবে।”

বিশ্বকাপজুড়ে দুর্দান্ত ছন্দে থাকা এই তরুণ পেসারকে ইতিমধ্যে ‘সুইং স্পেশালিস্ট’ হিসেবে আখ্যা দিয়েছেন অনেকেই। এমনকি শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গাও প্রশংসা করেছেন তার সুইংয়ের। পাকিস্তানের বিপক্ষে ইনসুইং ডেলিভারিতে ওমাইমা সোহাইল ও সাইদা আমিনকে বোল্ড করে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন মারুফা। দুজনই ফেরেন গোল্ডেন ডাক নিয়ে। ইংল্যান্ডের বিপক্ষেও প্রথম ওভারেই তিনি এনে দেন ব্রেকথ্রু, ৫ ওভারে ২৮ রান দিয়ে নেন ২ উইকেট।
 

দলের আশা, আসন্ন নিউজিল্যান্ড ম্যাচে আবারও আগুনে বোলিংয়ে মাঠ মাতাবেন বাংলাদেশের এই তরুণ পেস সেনসেশন মারুফা আক্তার।