শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৬:০৪:১০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগ নেতা রোকনের বিরুদ্ধে প্রতারণা ও টাকা আত্মসাৎ এর অভিযোগ

কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগ নেতা রোকনের বিরুদ্ধে প্রতারণা ও টাকা আত্মসাৎ এর অভিযোগ

ঢাকা প্রেস

আবুল কালাম আজাদ,কুমিল্লা প্রতিনিধিঃ-

 


৫২ লাখ টাকা নিয়ে জমির দখল বুঝিয়ে না দিয়ে পালিয়ে যাওয়া কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগ নেতা মোঃ রোকন উদ্দিনের বিরুদ্ধে (১৯-১০-২০২৪) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

জমি বিক্রির পর জমির দখল বুঝিয়ে না দেয়া প্রতারণা, শক্তি প্রদর্শন সহ ৫২লাখ টাকা আত্নসাৎদের অভিযোগ করে বিচার দাবীতে মানব বন্ধন করেছেন কুমিল্লা নগরীর ১৫ নং ওয়ার্ডে র  কাশারী পট্টি ও কাটাবিল এলাকার ভুক্তভুগি জনগণ।

 

১৯ অক্টোবর সকালে কুমিল্লা প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন চলাকালে যুবলীগ নেতা রোকনের বিরুদ্ধে অভিযোগ করে বক্তব্য রাখেন ইশরাত কবীর নিশাত নামের এক মহিলা। তিনি  সাংবাদিকদের বলেন রোকন তার দখলিয় একটি বিল্ডিং এর কিছু অংশ প্রবাসী জালাল উদ্দিনের কাছে বিক্রি করেন বিক্রির পর টাকা বুঝেপেয়েও জমির রেজিস্ট্রি ও  জমির দখল বুঝিয়ে না দিয়ে উল্টা ধমকি হুমকি দিয়ে গাঢাকা দিয়েছেন। এমতাবস্থায়  উপায়ান্তর না পেয়ে কুমিল্লা জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতে একটি প্রতারণার  মামলা করেছেন।  মানববন্ধন চলাকালে অভিযোগ করে আরো বক্তব্য রাখেন  নারগিস কবীর।