সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৭:৪২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিজিবিতে সিপাহী পদে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

বিজিবিতে সিপাহী পদে চাকরি নিয়োগ  বিজ্ঞপ্তি প্রকাশ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাহিনীটি ১০২ তম ব্যাচে সিপাহী (জিডি) পদে সারা দেশ থেকে পুরুষ ও নারী প্রার্থী নেবে বলে এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৫ মার্চ থেকে আবেদন নেয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ২৪ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম:

 

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
 

পদের নাম:  সিপাহি (জিডি) 
পদসংখ্যা: জেলা ভিত্তিক কোটা  শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩ এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ–২.৫ পেয়ে উত্তীর্ণ হতে হবে।
 

শারীরিক যোগ্যতা: পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে ৫ ফুট ৬ ইঞ্চি, নারী প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি। পুরুষ প্রার্থীদের ওজন হতে হবে ৪৯.৮৯৫ কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩৪ ইঞ্চি। নারী প্রার্থীদের ক্ষেত্রে ওজন ৪৭.১৭ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি থাকতে হবে। উভয় প্রার্থীদের দৃষ্টিশক্তি লাগবে ৬/৬।

 বয়সসীমা: বয়স হতে হবে ১৪-০৭-২০২৪ তারিখে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে।
বেতন: জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯,০০০- ২১,৮০০ টাকা এবং বিধি মোতাবেক রেশন, বাড়ি ভাড়া বা বাসস্থান, চিকিৎসা এবং অন্যান্য।প্রার্থীর ধরন: পুরুষ-মহিলা (উভয়)
বৈবাহিক অবস্থা : অবিবাহিত (তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়)। 
জেলা কোটা: সকল জেলাসমূহ হতে সিপাহী (জিডি) পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তি করা হবে।  ভর্তি কোটার সংখ্যা সীমিত। 

আবেদনের শেষ সময়: ২৪ মার্চ ২০২৪