শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৮:৫৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সহিংসতায় আহত আরো দুই শিক্ষার্থীর মৃত্যু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সহিংসতায় আহত আরো দুই শিক্ষার্থীর মৃত্যু

ঢাকা প্রেস নিউজ (বার্তা কক্ষ):-

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সহিংসতায় আহত সাইফুল ইসলাম আরিফ ও কারীমুল ইসলাম নামের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা সিএমইচস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সাইফুল ইসলাম আরিফের। একই দিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান কারীমুল ইসলাম। 

 

জানা যায়, সাইফুল ইসলাম আরিফের (২১) বাড়ি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার কৌশলা গ্রামে। তিনি দাগনভূঞার একটি মাদরাসায় দশম শ্রেণিতে পড়তেন। গত ৪ আগস্ট কোটা আন্দোলনে চট্টগ্রামে লাঠির আঘাতে আহত হন তিনি। দীর্ঘদিন চিকিৎসার পর সোমবার ঢাকার সিএমএইচ হাসপাতালে তার মৃত্যু হয়।


 
মৃতের বাবা আলতাব হোসেন বলেন, গত ৪ আগস্ট দুপুরে চট্টগ্রামের সিআরবি এলাকায় কোটা আন্দোলনের সহিংসতায় মাথায় গুরুতর আঘাত পান সাইফুল। পরে ওই দিন তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য গত ৯ সেপ্টেম্বর তাকে ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়।


তথ্যের সত্যতা নিশ্চিত করে ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক এসআই মো. সোলায়মান হক বলেন, ‘সিএমএইচ হাসপাতাল থেকে গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় সাইফুলের লাশ উদ্ধার করা হয়। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


অন্যদিকে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক উমামা ফাতেমা জানিয়েছেন, গতকাল সোমবার ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে কারীমুল ইসলামের মৃত্যু হয়। মৃত কারিমুলের বাড়ি হবিগঞ্জে। গত ৫ আগস্ট যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি। গতকাল বিকেল সাড়ে ৫টায় জাতীয় শহীদ মিনারে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে।