শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৩:৩৪:৫৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

**ঘন কুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ চলাচলে বিঘ্ন**

**ঘন কুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ চলাচলে বিঘ্ন**

ঢাকা প্রেস নিউজ

 

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে উড়োজাহাজ ওঠানামায় জটিলতা দেখা দিয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টা পর্যন্ত কোনো বিমান রানওয়েতে অবতরণ করতে পারেনি।
 

বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া জানিয়েছেন, ঘন কুয়াশার কারণে সকাল ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট এবং এয়ার অ্যাস্ট্রার আরেকটি ফ্লাইট অবতরণের সময় নির্ধারিত থাকলেও তা সম্ভব হয়নি।
 

রানওয়েতে উড়োজাহাজ চলাচলের জন্য প্রয়োজন কমপক্ষে দুই হাজার মিটার দৃষ্টিসীমা। তবে বর্তমানে সেখানে মাত্র ৪০০ মিটার ভিজিবিলিটি বিরাজ করছে। তিনি আরও জানান, বেলা ১১টার পর আকাশ পরিষ্কার হলে বিমান চলাচল স্বাভাবিক হতে পারে বলে আশা করা হচ্ছে।