শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৭:১১:১২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •

ভিজিএফের স্লিপ চাওয়ায় বৃদ্ধাকে ইউপি সদস্যের থাপ্পড়

ভিজিএফের স্লিপ চাওয়ায় বৃদ্ধাকে ইউপি সদস্যের থাপ্পড়

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

 


কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় ভিজিএফের স্লিপ চাওয়াকে কেন্দ্রে করে রুপভানু বেগম নামের এক বৃদ্ধাকে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের অনুসারী ইউপি সদস্য শফিকুল ইসলামের বিরুদ্ধে। শুক্রবার (২১ মার্চ) এ ঘটনা ঘটে।  

সোমবার (২৪ মার্চ) ভুক্তভোগী বৃদ্ধা বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন।বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জল কুমার হালদার। 

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় অর্থায়নে আসন্ন পবিত্র ঈদল ফিতর উপলক্ষে দুঃস্থ ও অতি দরিদ্র, অসহায় পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্যশস্য প্রদানের লক্ষে উপজেলার বন্দবেড় ইউনিয়নের জন্য ৭ হাজার ৮শ' টি কার্ড বরাদ্দ করা হয়। তার মধ্যে ৫নং ওয়ার্ডে বরাদ্দ দেওয়া হয় ৫শ’টি। প্রতি কার্ডের বিপরীতে ১০ কেজি করে বিতারণ করার কথা। 

এ খবর পেয়ে বাগুয়ারচর গ্রামে মৃত মাজম আলীর স্ত্রী রুপভানু একটি স্লীপের জন্য বন্দবেড় ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলামের বাড়িতে যান। এ সময় ইউপি সদস্য বলেন, তুই আমাকে ভোট দিস নাই তোকে স্লিপ দেয়া হবে না। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে ওই বৃদ্ধার ডান কানে থাপ্পড় মারে এবং জোরে ধাক্কা মেরে ফেলে দেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে ভর্তি করেন।

বিষয়টি নিয়ে ওই  ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, ‘স্লিপ দিতে একটু দেরি হওয়ায় তিনি আমার বাড়িতে এসে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তাই আমি তাকে বাড়িতে থেকে হাত ধরে একটু সরিয়ে দিয়েছি। আমি তাকে থাপ্পড় মারিনি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার বলেন, ‘ওই বৃদ্ধার লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রৌমারী থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।’

এ বিষয়ে রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লুৎফর রহমান বলেন, ‘অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’