শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৬:১০:০৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও গ্রেনেড উদ্ধার

উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও গ্রেনেড উদ্ধার

ঢাকা প্রেস
ষ্টাফ রিপোর্টার, কক্সবাজার:-


কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে একটি ওয়ান শুটারগান এক রাউন্ড চায়না রাইফেলের গুলি ও একটি গ্রেনেড উদ্ধার করেছে ৮-আর্মড পুলিশ ব্যাটালিয়ন। 

জানা যায়, এই অস্ত্র গুলো আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা'র) ফেলে যাওয়া।

সোমবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে ময়নাঘোনা এফডিএমএন ক্যাম্প-১৮ এর মেইন ব্লক-ডি, সাব ব্লক -কে/৬ এফডিএমএন সদস্য শুক্কুর এর বাড়ির সামনে থেকে এসব অস্ত্র ও গ্রেনেড উদ্ধার করা হয়।

এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

৮ এপিবিএন এর ভারপ্রাপ্ত অধিনায়ক (পুলিশ সুপার) খন্দকার ফজলে রাব্বি এই তথ্য নিশ্চিত করে জানান, সোমবার দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদে জানা যায় আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সন্ত্রাসীদের একটি সশস্ত্র দল ক্যাম্প-১৮ এলাকায় অবস্থান করছে। এ খবরে পুলিশের একটি বিশেষ টিম এফডিএমএন সদস্য শুক্কুরের বসতঘরের সামনে পোঁছালে আরসার লোকজন এসব অস্ত্র রেখে পালিয় যায়। পরে পুলিশের একটি টিম অস্ত্র-গুলি ও গ্রেনেড উদ্ধার করে।

এর আগেও শনিবার উখিয়া পালংখালী থেকে অভিযান চালিয়ে ৪টি আরজে হ্যান্ড গ্রেনেড ও ৫টি এম-সিক্স সেভেন হ্যান্ড গ্রেনেড উদ্ধার করে যৌথবাহিনী।