শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৭:২৮:৩৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

কুড়িগ্রামে ক্যাসিনো ব্যবসায়ী কোটিপতি মাইনুল আটক

কুড়িগ্রামে ক্যাসিনো ব্যবসায়ী কোটিপতি মাইনুল আটক

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-



 

কুড়িগ্রামের নাগেশ্বরীতে অনলাইন ক্যাসিনো চালানোর অভিযোগে মাইনুল ইসলাম (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, অল্প সময়ে ক্যাসিনো ব্যবসায়ের মাধ্যমে তিনি কোটিপতি হয়ে উঠেছেন এবং অনেক যুবককে নিঃস্ব করেছেন।
 

সোমবার রাতে যৌথ বাহিনী মাইনুলের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপকুমার সরকার এই তথ্য নিশ্চিত করেছেন।
 

মাইনুলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি অনলাইন ক্যাসিনোর মাধ্যমে অর্থ উপার্জন করে দামী গাড়ি, মোটরবাইক, স্বর্ণের গহনা কিনেছেন এবং ব্যাংকে কোটি টাকা জমা রেখেছেন। তার হলফনামা থেকে জানা যায়, তিনি চলতি বছরের উপনির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন এবং তখন তার কাছে ৬৯ লাখ টাকা ব্যাংক জমা এবং ৩ লাখ ৩১ হাজার টাকা নগদ ছিল।
 

স্থানীয় সূত্রে জানা যায়, মাইনুল আগে তাঁতের কাজ করতেন এবং পরে অটোরিকশা চালাতেন। কিন্তু ক্যাসিনো ব্যবসার মাধ্যমে অল্প সময়ে তিনি বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছেন। তিনি কুড়ে ঘরের জায়গায় পাকা বাড়ি নির্মাণ করেছেন, বিশাল গরুর খামার ও মাছের ঘের করেছেন এবং কয়েক একর জমি কিনেছেন।
 

মাইনুলকে ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।