বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩৬:৩৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মেসি-সুয়ারেজের গোলে ন্যাশভিলকে হারিয়ে শেষ আটে মায়ামি

মেসি-সুয়ারেজের গোলে ন্যাশভিলকে হারিয়ে শেষ আটে মায়ামি

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ন্যাশভিলকে ৩-১ গোলে হারিয়ে শেষ আটে উঠেছে মায়ামি। লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজ গোল করার পর রবার্ট টেলরের গোলে মায়ামি দুই লেগ মিলিয়ে ৫-৩ গোলে এগিয়ে থেকে পরের রাউন্ডে উঠেছে।

ঘরের মাঠে খেলা হলেও আক্রমণ ও বল দখলে এগিয়ে ছিল ন্যাশভিল। কিন্তু ম্যাচের শুরুতেই এগিয়ে যায় মায়ামি। মেসির অ্যাসিস্টে ম্যাচের ৮ মিনিটেই দলকে এগিয়ে দেন সুয়ারেজ। এরপর ম্যাচের ২৩ মিনিটে সেই মেসি মায়ামিকে দ্বিতীয়বারের মতো লিড এনে দেন। দুই গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে মায়ামি।

দ্বিতীয় হাফে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে ন্যাশভিল। একের পর এক আক্রমণে মায়ামিকে চেপে ধরে তারা। তবে উল্টো ম্যাচের ৬৩ মিনিটে রবার্ট টেলর মায়ামিকে তৃতীয় গোলের স্বাদ দেন।

এরপর আর ম্যাচে ফিরতে পারেনি ন্যাশভিল। যদিও বাড়ানো সময়ের তৃতীয় মিনিটে (৯৩তম) স্যাম সুরিজ ন্যাশভিলের হয়ে এক গোল শোধ করেন। তবে তার গোল তেমন কাজে আসেনি ন্যাশভিলের। ৩-১ গোলে হেরে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলো থেকে বিদায় নেয় তারা। দুই লেগ মিলিয়ে ন্যাশভিলের হার ৫-৩ গোলে।