সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৫:০৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বন্যাকবলিত এলাকায় ‘ডাকবাক্স ফাউন্ডেশন’-এর মাধ্যমে বন্যার্তদের রান্না করে খাওয়াচ্ছেন পলাশ

বন্যাকবলিত এলাকায় ‘ডাকবাক্স ফাউন্ডেশন’-এর মাধ্যমে বন্যার্তদের রান্না করে খাওয়াচ্ছেন পলাশ

দেশের বিভিন্ন জেলার অর্ধকোটি মানুষ অসহায় হয়ে পড়েছে ভয়াবহ বন্যায়। বন্যার্তদের সহযোগীতায় এগিয়ে আসছেন অভিনেতা-অভিনেত্রী, সংগীত শিল্পীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও সংগঠন।বন্যাকবলিত এলাকায় ‘ডাকবাক্স ফাউন্ডেশন’ এর মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়েছেন ব্যাচেলর পয়েন্ট খ্যাত কাবিলা অর্থাৎ জিয়াউল হক পলাশ। সেখানে ২৭ জন ভলানটিয়ার পলাশের ডাকবক্সের কাজ করছে। 


এ সম্পর্কে পলাশ বলেন, সবাই ত্রাণ দিচ্ছে শুকনো খাবার। আমি একটু ভিন্নভাবে চিন্তা করে পাশে রয়েছি। একটি স্থানে পরিস্কারভাবে রান্না করে সেই খাবার নিয়ে আশ্রয় কেন্দ্রে গিয়ে বন্যার্তদের খাওয়াচ্ছি। নিজেরা রান্না করে হাজারের কাছাকাছি মানুষকে খাইয়েছি। আগামী তিনদিন এভাবে চলবে। এর আগে আমার ভলানটিয়াররা ফেনীতে ছিল, এখন তারা কাজ করছে নোয়াখালীতে।


রান্না করা খাবার কেন এমন প্রশ্নে পলাশ বলেন, প্রতিবার রান্না করে খাওয়ানো হচ্ছে ২৫০/৩০০ জনকে। শুকনা খাবার তো তারা পাচ্ছেই। ভারী বা ঘরের খাওয়ার স্বাদটা যেন পায়, সেই চেষ্টা রাখা হচ্ছে। এর আগে এতিমখানায় ইফতারি দিয়েছি।

 

পলাশ জানান, বন্যা পরবর্তীতে পুনর্বাসনে সচেতন হওয়া জরুরি। তিনি বলেন, বন্যার  পানি নেমে যাওয়ার পরে সবচেয়ে বেশি রোগবালাই ছড়ায়। নারী শিশুদের স্বাস্থ্য ঝুঁকিতে থাকে। আমার ভাবনা সেদিকেও রয়েছে। বন্যা পরবর্তীতেও আমি ও আমার টিম সক্রিয় থাকবে। পলাশ জানান, খুব বেশি মানুষ জানেনা তার এই ‘ডাকবাক্স ফাউন্ডেশন’-এর কথা। তাই যেসব কার্যক্রম চলে ৮০ শতাংশের অর্থায়ন তিনি করেন। তবে পরিচিত কেউ যদি স্বেচ্ছায় ডোনেশন দেন সেটা গ্রহণ করা হয়।