মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:৩৫:৫৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নির্বাচনি ইশতেহার ঘোষণা করছে জাপা

নির্বাচনি ইশতেহার ঘোষণা করছে জাপা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচনি ইশতেহার ঘোষণা করছে বর্তমান সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)।


বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বেলা ১২টায় জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু ইশতেহার ঘোষণা শুরু করেন।


দলীয় সূত্রে জানা যায়, জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের তত্ত্বাবধানে এবারের ইশতেহার চূড়ান্ত করেছে দলটি।

এর আগে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু জানিয়েছেন, এবারের ইশতেহারে এমন কিছু বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে, যা বড় রাজনৈতিক দলগুলোও হয়তো ভাবছে না।


দেশের চলমান বাস্তবতায় কর্মসংস্থান, বিকেন্দ্রীকরণ, বিচারব্যবস্থা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, অর্থপাচার রোধের মতো গুরুত্বপূর্ণ ও সুনির্দিষ্ট পদক্ষেপের ঘোষণা থাকছে জাতীয় পার্টির ইশতেহারে।