সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০২:১৮:৩৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কোটা সংস্কার আন্দোলনকারীদের পাশে সালমান মুক্তাদির

কোটা সংস্কার আন্দোলনকারীদের পাশে সালমান মুক্তাদির

কোটা সংস্কার আন্দোলনে যেসব শিক্ষার্থী আহত হয়েছেন, তাদের মধ্যে যারা চিকিৎসা সহায়তা নিতে চান, তাদের পাশে দাঁড়াতে চান আলোচিত ইউটিউবার, কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা সালমান মুক্তাদির। মঙ্গলবার (১৬ জুলাই) সকালে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান, যেসব ছাত্র হলে ঢুকতে পারছেন না বা হামলার শিকার হয়েছেন, তাদের দায়িত্ব নেবেন তিনি। ফেসবুকে সালমান মুক্তাদির লিখেছেন, ‘এমন কোনো ছাত্র আছেন, যিনি হামলার শিকার হয়েছেন বা হলে ঢুকতে পারছেন না?

 

আমি আপনাদের দায়িত্ব নেব। যদিও লাখ লাখ মেসেজ বা পোস্টের মাঝে আপনাদের ফিল্টার করা আমার পক্ষে অসম্ভব। তাই যদি আপনাদের কোনো বন্ধু থাকে আমার বন্ধু তালিকায়, তাদের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করেন।’ সালমান মুক্তাদির আরো লিখেছেন, ‘এই মুহূর্তে আমি সর্বোচ্চ এটাই করতে পারি। যদি আপনাদের কোনো থাকার জায়গা প্রয়োজন হয় বা চিকিৎসাসেবার প্রয়োজন হয়, আমি আছি। মাত্রই কিছু ভিডিও দেখলাম, যেখানে কিছু ছাত্র তাদের হলে প্রবেশ করতে পারছেন না।


’
ক্ষমা চেয়ে এই অভিনেতা লিখেছেন, ‘আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি এতটুকু যথেষ্ট না হয়। আমি সত্যিই ভেঙে পড়েছি, বিব্রত বোধ করছি। জনপ্রিয় হয়েও কোনো কাজে না আসায় লজ্জা বোধ করছি।’ এর আগে সোমবার (১৫ জুলাই) দুপুর ২টার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুই পক্ষের মুখোমুখি অবস্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে।


পরবর্তী সময়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরে ছাত্রলীগ নেতাকর্মীরা আন্দোলনকারীদের হটিয়ে ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নেন। এদিকে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মঙ্গলবার (১৬ জুলাই) দেশের প্রত্যেক ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের এই ঘোষণার কিছুক্ষণ পরই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রতিটা ক্যাম্পাসে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে ছাত্রলীগ।