শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৬:৫৯:২৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

রাজাহাট ছাত্রদলের প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচী

রাজাহাট ছাত্রদলের প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচী

ঢাকা প্রেস
মোঃ হাফিজুর রহমান, রাজারহাট ( কুড়িগ্রাম ) প্রতিনিধি:-

 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজারহাট উপজেলা আয়োজিত প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ নভেম্বর ) সকাল সাড়ে এগারোটা ঘটিকায় রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ চত্বর থেকে প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সড়ক অবরোধ করে প্রতিবাদ সভা করে।
 

রাজাহাট ছাত্রদলের প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচী

 

প্রতিবাদ সভায় উপজেলা ছাত্রদল আহবায়ক রুবেল পাটোয়ারী বলেন গত ১৫ বছর ধরে সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতনকারী ও ছাত্র রাজনীতিকে কলুষিত করা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট সকল অপরাধীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় নিয়ে আসতে কেন্দ্রীয় কমিটির ঘোষিত আজকের এ কর্মসূচি।
 

রাজাহাট ছাত্রদলের প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচী — ছবি ২

 

তিনি আরও বলেন, আওয়ামী ফ্যাসিবাদী সরকারের আমলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের উপর নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠনের সন্ত্রাসীদের নৃশংস হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান তিনি। 

 

আরও বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান সাদ্দাম হোসেন, সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ শাখা ছাত্রদল আহবায়ক আকরামুল হক, সদস্য সচিব হিমু। এসময়ে উপস্থিত ছিলেন, ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, বিদ্যানন্দ ইউনিয়ন ছাত্রদল সভাপতি জুয়েল, সাধারণ সম্পাদক শিমুল, রাজারহাট ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক রাসেল, চাকিরপশার ইউনিয়ন ছাত্রদল সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক লিমন ও ছিনাই ইউনিয়ন ছাত্রদল সভাপতি মুকুল, সাধারণ সম্পাদক ময়েন।