সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৮:০৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

তুফান এর ঝড় থামতে না থামতেই ‘দরদ’ নিয়ে আসছেন শাকিব

তুফান এর ঝড় থামতে না থামতেই ‘দরদ’ নিয়ে আসছেন শাকিব

‘তুফান’এ উড়তে উড়তেই ‘দরদ’ নিয়ে প্রেক্ষাগৃহে আসছেন মেগাস্টার শাকিব খান। আগামী সেপ্টেম্বর মাসেই ‘দরদ’ সিনেমা মুক্তি দিতে যাচ্ছেন পরিচালক অনন্য মামুন। অনন্য মামুনতার ফেসবুক পেজে শাকিবের সঙ্গে একটি ছবি পোস্ট করে জানান, ১৫ জুলাই থেকে ‘দরদ’ সিনেমার প্রোমোশন শুরু করবেন। দেশের পাশাপাশি বিশ্ব বাজারে ভালো কিছু করাই ‘দরদ’ সংশ্লিষ্টদের লক্ষ্য। মামুন বলেন, ‘দুই মাস দরদের প্রোমোশনে নতুন চমক থাকবে।

 

শাকিবিয়ানদের নিয়ে প্রথম কোন বড় আয়োজন হবে। সেখানে জানানো হবে সেপ্টেম্বর মাসের কোন তারিখ ‘দরদ’ প্যান ইন্ডিয়ান ছবি হিসেবে একযোগে মুক্তি পাবে।’ ঈদের দিন প্রকাশ পেয়েছিল দেড় মিনিটের দরদ টিজার। যেখানে বহুরূপী শাকিব খানকেই দেখা গেছে! কখনও তিনি একেবারে ছাপোষা মানুষ, আবার কখনো না ভয়ংকর এক রহস্য পুরুষ! টিজার বলছে, সাইকো থ্রিলার ঘরানার ছবি হতে ‘দরদ’। টিজারে শাকিবের সঙ্গে বলিউড নায়িকা সোনাল চৌহানের আছে ভরপুর রোমান্স! সেই আভাসও পাওয়া গেছে! সঙ্গে দুর্দান্ত অ্যাকশন ও সাসপেন্স। টিজার দেখে দর্শকরা বলছেন, দুর্দান্ত গল্পে কমার্শিয়াল হিট করতে ফুল প্যাকেজ ছবি হতে যাচ্ছে ‘দরদ’!

 

টিজার প্রকাশের আগে শাকিব খানের ‘দরদ’ লুক প্রকাশ হয়েছিল। তখনও দুই বাংলার সিনেমা প্রেমীদের নজর কেড়েছিল। বাংলাদেশ ও ইন্ডিয়ার যৌথ প্রযোজনায় ‘দরদ’ হতে যাচ্ছে প্যান ইন্ডিয়ান সিনেমা। আরও আছেন পায়েল সরকার, রাজেশ শর্মা, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারুয়া, এলিনা শাম্মী। বাংলার পাশাপাশি মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলুগু, মালায়লাম, কন্নড় ভাষায়।