সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৬:২৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

শবনম ফারিয়ার হতাশার বার্তা: নেটদুনিয়ায় তোলপাড়

শবনম ফারিয়ার হতাশার বার্তা: নেটদুনিয়ায় তোলপাড়

ঢাকা প্রেস, বিনোদন ডেস্ক:-


দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তার হতাশার অনুভূতি প্রকাশ করেছেন। রোববার (৩ নভেম্বর) দুপুরে তার ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, "অনেক বড় গলায় অনেক কথা বলসিলাম! বন্ধু বান্ধবদের সাথে প্রচুর ঝগড়া করসিলাম, বলসিলো দেখিস! দেখতেসি! হতাশ হলেও বলা যাবে না হতাশ, এইটাই সবচেয়ে বড় হতাশা।"

 

শবনম ফারিয়ার হতাশার বার্তা: নেটদুনিয়ায় তোলপাড়

 

এই পোস্টটি প্রকাশের পর থেকেই নেটপাঠকদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই এই পোস্টটি আরেক জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সাম্প্রতিক ঘটনার সাথে সম্পর্কিত বলে মনে করছেন। সম্প্রতি চট্টগ্রামে একটি শোরুমের উদ্বোধনে বাধার মুখে পড়েন মেহজাবীন চৌধুরী।

শবনম ফারিয়া মূলত একটি রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন বলে চুক্তিবদ্ধ হয়েছেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই হতাশার বার্তা অনুরাগীদের মনে উৎকণ্ঠা সৃষ্টি করেছে।