শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ১১:১৩:৪৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •

বাংলাদেশী জেলেকে ভারত থেকে ফেরত এনে থানায় হস্তান্তর

বাংলাদেশী জেলেকে ভারত থেকে ফেরত এনে থানায় হস্তান্তর

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-


 

সীমান্ত গত ১৭ মার্চ ২০২৫ তারিখ রাত আনুমানিক ০৮টা ১৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধীনস্থ রঘুনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭/৯-এস এর নিকট দিয়ে বাংলাদেশী জেলে মোঃ আলমগীর শেখ (২৭), পিতা-মোঃ আব্দুর রহমত শেখ, গ্রাম-রামনাথপুর, পোষ্ট-হাসানপুর, থানা- শিবগন্জ, জেলাঃ চাঁপাইনবাবগন্জ একটি বাড্ডি নৌকা নিয়ে পদ্মা নদীতে মাছ ধরার সময় অবৈধভাবে আনুমানিক ৭০০ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ এর নিমতিতা ক্যাম্পের টহলদল তাকে আটক করে নিয়ে যায়।


পরবর্তীতে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি বিএসএফ কমান্ড্যান্ট এর সাথে অবৈধভাবে অনুপ্রবেশকারী জেলেকে ফেরত দেওয়ার বিষয়ে আলোচনা করেন। অতঃপর অধিনায়ক এর দিক-নির্দেশনায় ওয়াহেদপুর কোম্পানী কমান্ডার মোবাইলের মাধ্যমে নিমতিতা বিএসএফ ক্যাম্প কমান্ডারের সাথে যোগাযোগ করে আটককৃত বাংলাদেশী জেলেকে ফেরত দেওয়ার জন্য অনুরোধ জানান। এপ্রেক্ষিতে অদ্য ১৮ মার্চ ২০২৫ তারিখ সকাল ১১টা ৩০ মিনিটে সীমান্ত পিলার ১০/৪-এস এর নিকট বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশী জেলেকে নৌকা ও জালসহ ফেরত আনা হয়। বাংলাদেশী জেলেকে নৌকা ও জালসহ শিবগঞ্জ থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি বিষয়ের সত্যতা নিশ্চিত করেন।