শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৫:৩১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

চাঁদপুরে ইলিশ নিষেধাজ্ঞা অমান্যে ব্যাপক অভিযান: বিক্রেতাকে জরিমানা

চাঁদপুরে ইলিশ নিষেধাজ্ঞা অমান্যে ব্যাপক অভিযান: বিক্রেতাকে জরিমানা

ঢাকা প্রেস
স্টাফ রিপোর্টার (চাঁদপুর):-

 

চাঁদপুরের হাজীগঞ্জে ইলিশ মাছ ধরা ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা অমান্যের ঘটনায় তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। রোববার রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হাজীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান ও হাজীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতানা রাজিয়া।
 

হাজীগঞ্জ বাজারের বালুর মাঠে পরিচালিত অভিযানে তিন ব্যবসায়ীর কাছ থেকে ১৯৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। তাদের প্রত্যেককে ৩ হাজার টাকা করে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত ইলিশ মাছ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।
 

উল্লেখ্য, সরকার ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ করেছে। নিষেধাজ্ঞার প্রথম দিনেই এ ধরনের ঘটনা ঘটে চাঁদপুরে ইলিশ সংরক্ষণে চলমান অভিযানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।