সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৯:৫৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সাতক্ষীরায় ভলিবলও ব্যাডমিন্টন প্রতিযোগিতার শুভ উদ্বোধন 

সাতক্ষীরায় ভলিবলও ব্যাডমিন্টন প্রতিযোগিতার শুভ উদ্বোধন 

ঢাকা প্রেস
আবু জাফর,সাতক্ষীরা প্রতিনিধি:-


এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই প্রতিপাদকে সামনে রেখে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি আওতায় সাতক্ষীরায় ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। রবিবার  সকালে সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। 


এ-সময় উপস্থিতি ছিলেন, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমান,সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু,সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহিন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী কমিটির সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স, কাজী কামরুজ্জামান, মো. রুহুল আমিন, খেজুরডাঙ্গা আর কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান, পলাশপোল মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো. মোমিনুল ইসলাম, শিক্ষক এম ঈদুজ্জামান ইদ্রিস ও স্কাউটস্ শিক্ষক মনোরঞ্জন মন্ডল সহ আরো অনেকে।