সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০১:৩২:৪২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

এফডিসি নিয়ে বিতর্ক: পীরজাদা হারুনের বিরুদ্ধে চলচ্চিত্র সংগঠনের কড়া অবস্থান

এফডিসি নিয়ে বিতর্ক: পীরজাদা হারুনের বিরুদ্ধে চলচ্চিত্র সংগঠনের কড়া অবস্থান

ঢাকা প্রেস
বিনোদন প্রতিবেদক:-


ঢাকা, ২৫ আগস্ট: বাংলা চলচ্চিত্রের প্রাণকেন্দ্র এফডিসি নিয়ে অশ্লীল ও বিরূপ মন্তব্য করে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও পরিবেশক সমিতির ক্ষোভের মুখে পড়েছেন জনপ্রিয় অভিনেতা পীরজাদা শহীদুল হারুন। সমিতি তাকে তিন দিনের আল্টিমেটাম দিয়েছে প্রকাশ্যে ক্ষমা না চাইলে এফডিসিতে অবাঞ্ছিত ঘোষণা করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে।

 

রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে সমিতির নেতারা জানান, পীরজাদা হারুনের এমন অভিযোগ ভিত্তিহীন এবং চলচ্চিত্র শিল্পের ভাবমূর্তি ক্ষুণ্ন করার মতো। প্রযোজক-পরিবেশক সমিতির সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে মামলা করার ইচ্ছা প্রকাশ করেছেন। পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাইকে পীরজাদা হারুনকে কোনো সিনেমায় না নেওয়ার আহ্বান জানিয়েছেন।
 

পীরজাদা হারুন সমকালকে দেওয়া এক সাক্ষাৎকারে এফডিসিতে মাদক ও নারী ব্যবসা চলার অভিযোগ তুলেছিলেন। তিনি দাবি করেছিলেন, একসময় তিনি নিজেই এসব অবৈধ কার্যকলাপ বন্ধে পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তবে তার এই বক্তব্য চলচ্চিত্র সংশ্লিষ্টদের কাছে গৃহীত হয়নি।
 

পীরজাদা হারুন এই অভিযোগ অস্বীকার করেছেন এবং দাবি করেছেন যে তিনি যে তথ্য দিয়েছেন তা আগেও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তিনি আরও বলেছেন, শিল্পী সমিতি ছাড়া অন্য কোনো সংগঠন তাকে অবাঞ্ছিত ঘোষণা করার ক্ষমতা রাখে না।