শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ এ ১১:৩৫:২৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

সাতক্ষীরা সীমান্তে পৃথক অভিযানে ১২ কেজি ৯৭৫ গ্রাম ওজনের রৌপ্য, ও তিন লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক 

সাতক্ষীরা সীমান্তে পৃথক অভিযানে ১২ কেজি ৯৭৫ গ্রাম ওজনের রৌপ্য, ও তিন লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক 

আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধিঃ-



১৯ এপ্রিল ৯.২০ মিনিটে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক বিএ-৬৩৮০ লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর সার্বিক দিক নির্দেশনায় একটি বিশেষ আভিযানিক দল ১২ কেজি ৯৭৫ গ্রাম ভারতীয় রূপা আটক করে।

 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ মাদরা বিওপির দায়িত্বাধীন সীমান্ত পিলার ১৩-৩-এস এর ৮ ও ৯ আরবি এর মধ্যবর্তী স্থান হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর ভাদিয়ালী নামক স্থান হতে রূপা ভারত হতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আগমন করবে।
 

উক্ত সংবাদ প্রাপ্তির পর অধিনায়কের নির্দেশে এসআইপি এনসিও হাবিলদার মোঃ আবুল কাশেম এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল বর্ণিত স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে। এ সময় চোরাকারবারীরা পায়ে হেটে বর্ণিত এলাকায় আগমণের পর বিজিবি টহল দলের উপস্থিতি বুঝতে পেরে ০১টি প্লাষ্টিকের ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে আভিযানিক দল উক্ত স্থানে তল্লাশী করে চোরাকারবারীদের ফেলে যাওয়া প্লাষ্টিকের ব্যাগের মধ্য হতে ১২ কেজি ৯৭৫ গ্রাম রূপা উদ্ধার করে; যার আনুমানিক মূল্য সাতাশ লক্ষ চব্বিশ হাজার সাতশত পঞ্চাশ টাকা।
 

১৯ এপ্রিল সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনস্থ ভোমরা, তলুইগাছা, কাকডাঙ্গা ও মাদরা বিওপির সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় তিন লক্ষ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল আটক করে।
 

উদ্ধারকৃত ভারতীয় রূপা বাংলাদেশ জুয়েলার্স সমিতি, সাতক্ষীরা হতে প্রকৃত ওজন ও মূল্য নিরুপন করতঃ কোর্টের আদেশ গ্রহণ ও যথাযথ আইনি কার্যক্রম সম্পন্ন শেষে সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীণ রয়েছে।