শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৯:৩১:২৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

রাজধানীতে চাঁদা না দেওয়ায় প্রতিষ্ঠানে ঢুকে গুলি, আহত তিন

রাজধানীতে চাঁদা না দেওয়ায় প্রতিষ্ঠানে ঢুকে গুলি, আহত তিন

ঢাকা প্রেস নিউজ


রাজধানীর মিরপুর ইসিবি এলাকায় চাঁদাবাজির বিরোধিতায় এক ব্যবসায়ীকে নির্মমভাবে পিটিয়ে গুলি করা হয়েছে। এ ঘটনায় তিনিসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

 

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে মিরপুর ইসিবি চত্ত্বরের বিজি টাওয়ারের পাশে অবস্থিত টেস্টি লাউঞ্জে এই হামলা চালানো হয়। আহতরা হলেন- প্রতিষ্ঠানের মালিক স্বপ্না আক্তার, কন্ট্রাক্টর কবির হোসেন এবং একজন কর্মচারী।
 

স্বপ্না আক্তার জানান, অনলাইন গ্রুপের মালিক আকতার হোসেন তার কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি এই দাবি প্রত্যাখ্যান করলে আকতারের ভাড়াটে সন্ত্রাসীরা হামলা চালায়। হামলাকারীরা দোকানে ঢুকে তাকে এবং তার কর্মচারীদের বেধড়ক মারধর করে এবং গুলি করে।
 

এ ঘটনায় স্থানীয়রা জানান, হামলাকারীরা দিনের আলোতে এই নির্মম কাজটি করেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, ঘটনার তদন্ত চলছে এবং অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।