শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৭:৫৭:১৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •

ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন 

ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন 

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 

কুড়িগ্রাম জেলার উলিপুর উপ‌জেলার তবকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোখলেছুর রহমানকে অপসারণের দা‌বিতে মানববন্ধন করেছে ওই ইউনিয়নের বাসিন্দারা।
 

রোববার (২৩ মার্চ) দুপুরে উলিপুর উপজেলা চত্বরে তবকপুর ইউনিয়নবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 

ঘণ্টাব্যাপী মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, সোহেল রানা, বকুল মিয়া, রিপন মিয়া, ছাইফুল ইসলাম, মাহফুজার রহমান, সাদেকুল ইসলাম, মাজেদ মিয়া প্রমুখ।
 

এসময় বক্তারা বলেন, মোখলেছুর রহমান উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে ভোট চুরি করে ইউপি চেয়ারম‌্যানের পদ বা‌গি‌য়ে নেন। তার বিরু‌দ্ধে বিভিন্ন দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান গত ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর হতে ইউনিয়ন পরিষদে অনুপস্থিত থাকায় পরিষদের সকল কার্যক্রম ভেঙে দুর্ভোগ সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। বৈষম‌্যবি‌রোধী আন্দোল‌নে ছাত্রদের মারধ‌রের অভিযোগ রয়েছে তার বিরু‌দ্ধে। দ্রুত তা‌কে অপসারণ ক‌রে প্রশাসক ও প্যানেল চেয়ারম্যান নিয়োগের দাবি জানান তারা।
 

অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমি নিয়মিত ইউনিয়ন পরিষদে আসতেছি ও পরিষদের সকল কর্যক্রম ঠিকমতো পরিচালিত হচ্ছে। একটি মহল আমার বিরু‌দ্ধে অপপ্রচার করছে।