সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৬:৩৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেতা গোবিন্দ

গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেতা গোবিন্দ

গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেতা গোবিন্দ। আজ মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে মুম্বাইয়ের জুহুর বাসা থেকে বের হওয়ার সময় নিজের লাইসেন্স করা রিভলভারের গুলি তার পায়ে আঘাত করে বলে জানিয়েছেন তার ম্যানেজার ও পুলিশ। তবে এ ঘটনায় অভিনেতা কোনো অভিযোগ দায়ের করেননি বলে জানান তিনি।  ৬০ বছর বয়সী এই অভিনেতাকে প্রথমে বাসার কাছের একটি হাসপাতালে নেওয়া হয়।

 

পরে চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরে যান। গোবিন্দর ম্যানেজার বলেন, কলকাতায় একটি শো-এর জন্য আমাদের সকাল ৬টায় ফ্লাইট ছিল এবং আমি বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলাম। গোবিন্দ যখন বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হচ্ছিলেন তখনই দুর্ঘটনাটি ঘটে। তিনি আরো বলেন, রিভলভারটি আলমারিতে রাখার সময় নিচে পড়ে যায় এবং ভুলবশত গুলি বের হয়ে যায়। তবে ঈশ্বরের অনুগ্রহ যে গোবিন্দ শুধু পায়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং আঘাতটি গুরুতর না।