শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৭:৪১:৪৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে নতুন নেতৃত্ব

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে নতুন নেতৃত্ব

ঢাকা প্রেস,রাঙ্গামাটি প্রতিনিধি:-


রাঙ্গামাটি, ১০ নভেম্বর: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে নতুন করে একটি ১৫ সদস্যবিশিষ্ট অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত হয়েছে। আজ সকালে কৃষিবিদ কাজল তালুকদারকে চেয়ারম্যান হিসেবে নিয়ে এই নতুন পরিষদ দায়িত্ব গ্রহণ করেছে।

 

তালুকদার রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের দশম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। এই নতুন পরিষদে ২ জন উপজাতীয় এবং ১ জন অ-উপজাতীয়সহ মোট ৩ জন মহিলা সদস্য রয়েছেন।
 

১৯৮৯ সালে প্রণীত আইন অনুযায়ী গঠিত এই পরিষদের কাছে ২৫টি সরকারী দপ্তর ও বিষয় হস্তান্তর করা হয়েছে। পরিষদ এখন থেকে রাঙ্গামাটির ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অ-উপজাতীয় জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করবে।