বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১০:৫৪:১৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা ও পাকিস্তান

এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা ও পাকিস্তান

এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে আগামীকল বৃহস্পতিবার মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা ও পাকিস্তান। ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে সুপার ফোর পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে টুর্নামেন্টের দুই আয়োজক দেশ। এ ম্যাচের বিজয়ী দল ফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে।

পাকিস্তান-শ্রীলঙ্কার এই ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে, রান রেটে এগিয়ে থাকার সুবাদে ফাইনালে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন  শ্রীলঙ্কা। লঙ্কানদের নেট রানরেট -০.২০০ ও পাকিস্তানের নেট রানরেট -১.৮৯২। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।


সুপার ফোরে দুই ম্যাচ দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে এরই মধ্যে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারত। দুই খেলায় একটি করে জয়-হারে ২ করে পয়েন্ট নিয়ে টেবিলের পরের দুটি স্থানে আছে যথাক্রমে শ্রীলঙ্কা ও পাকিস্তান।

দুই খেলায় জয়হীন বাংলাদেশ খালি হাতে তালিকার তলানিতে থেকে এবারের আসর থেকে বিদায় নিয়েছে। ভারত ফাইনাল নিশ্চিত করায় এবং বাংলাদেশ আসর থেকে বিদায় নেওয়ায়, দুই দলের শেষ ম্যাচটি নিয়মরক্ষায় পরিণত হয়েছে। তবে পাকিস্তান-শ্রীলঙ্কার ম্যাচটি মহাগুরুত্বপূর্ণ। কেননা এ ম্যাচের বিজয়ী দলই ফাইনালে টিকিট পাবে।