সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫৬:৩২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সাকিবকে জরিমানা করলো আইসিসি, শাস্তি পেল বাংলাদেশ ও পাকিস্তান উভয় দল

সাকিবকে জরিমানা করলো আইসিসি, শাস্তি পেল বাংলাদেশ ও পাকিস্তান উভয় দল

বাংলাদেশ-পাকিস্তানের দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে বাংলাদেশ দল জয় পেলেও আইসিসির নিয়ম ভেঙে শাস্তি পান পড়েছেন সাকিব আল হাসান।  এতে তার ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা হয়েছে নামের সঙ্গে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

ম্যাচটির পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ৩৩তম ওভারে বোলিংয়ে ছিলেন সাকিব ব্যাটিংয়ে ছিলেন মোহাম্মদ রিজওয়ান। সাকিবের রান আপের শেষ মুহূর্তে ব্যাটিং থেকে সরে যান রিজওয়ান। সাকিব শুরুতে থেমে গেলেও, বল হাত থেকে ছুঁড়ে মারেন ব্যাটিং প্রান্তে। রিজওয়ান সরে যাওয়ায় বল তার গায়ে লাগেনি, উইকেটের পেছনে লিটন দাস বল ধরেন।

ওই ঘটনায় সাকিব আইসিসির আচরণ বিধি ভংগ করেছেন।


এদিকে ম্যাচটিতে স্লো ওভার রেটের কারণে বাংলাদেশ দলকে  শাস্তি দিয়েছে আইসিসি। নির্দিষ্ট সময়ে ৩ ওভার পিছিয়ে ছিল বাংলাদেশ। তাতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ৩ পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে দলের প্রত্যেক সদস্যকে তাদের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে।

একই অপরাধে শাস্তি পেয়েছে পাকিস্তান দলও। নির্দিষ্ট সময়ে ৬ ওভার পিছিয়ে ছিল স্বাগতিকরা। তাতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ৬ পয়েন্ট হারিয়েছে পাকিস্তান। সেই সঙ্গে দলের প্রত্যেক সদস্যকে তাদের ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে।