শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৭:৪৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

গাইবান্ধায় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি 

গাইবান্ধায় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি 

ঢাকা প্রেস

সিরাজুল ইসলাম রতন,স্টাফ রিপোর্টার:-

 

গাইবান্ধায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিম্নমানের বৈদ্যুতিক মালামাল ক্রয় ও সরবরাহ, প্রয়োজনীয় মালামাল ও জনবলের কৃত্রিম সংকট তৈরি করে গ্রাহক পর্যায়ে বিভ্রান্তি মূলক তথ্য ছাড়িয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীগণকে হয়রানি করার প্রতিবাদে এবং গ্রাহক প্রান্তে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য দ্বৈতনীতি পরিহার পূর্বক BREB _  PBS একীভুতকরনসহ অভিন্ন চাকুরী বিধি প্রণয়ন ও সকল চুক্তিভিত্তিক অনিয়মিত কর্মচারীদের চাকুরী নিয়মিত করনের দাবিতে মানববন্ধন ও অবস্থান  কর্মসূচি পালিত হয়েছে৷

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে  ৩০ সেপ্টেম্বর সোমবার  বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টা ব্যাপী এ কর্মসূচি পালিত হয়। 

এই মানববন্ধনে বক্তব্য রাখেন গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম কামরুজ্জামান, এজিএম আবু তালহা, এজিএম নাজির হোসেন, এজিএম রাফসান জানি সেতু।

বক্তারা বলেন, গ্রাহক সেবার মান উন্নয়ন ও উন্নত কর্মপরিবেশ নিশ্চিতের মাধ্যমে কর্মকর্তা কর্মচারীদের সন্তুষ্টি স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করতে হবে। টেকসই বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বিনির্মাণে সকল বৈষম্য বা দ্বৈত নীতি অবসান পূর্বক দুইটা ভিন্ন প্রতিষ্ঠান থেকে একটা প্রতিষ্ঠান করার দাবি জানান তারা।