শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫০:২৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

বাড়ছে তিস্তার পানি, বন্যার আশঙ্কা চার জেলায়

বাড়ছে তিস্তার পানি, বন্যার আশঙ্কা চার জেলায়

অতিভারি বৃষ্টি ও উজানের ঢলের ফলে তিস্তা নদীর পানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এতে বিপৎসীমা অতিক্রম করে প্লাবিত হতে পারে নদীতীরবর্তী চার জেলার কিছু নিম্নাঞ্চল। তবে এ পানি ধীরে ধীরে কমে যাবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। 

 

আজ ২৮ (সেপ্টেম্বর) সকাল ৯টায় তিস্তা ব্যারাজ এলাকার ডালিয়া পয়েন্টে নদীটির পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এর আগে গতকাল সন্ধ্যা ৬টায় নদীটির পানি বিপৎসীমার ৩২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। পানি বৃদ্ধির ফলে বরাবরের মতো খোলা রয়েছে ব্যারাজের ৪৪টি জলকপাটের সবগুলো।

 

অপরদিকে গত দুই দিনের মতো আজও অব্যাহত রয়েছে টানা বৃষ্টি। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, তিস্তার পানি আরো বৃদ্ধি পেয়ে বিপৎসীমা দিয়ে প্রবাহিত হয়ে লালমনিরহাটসহ নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের নদীতীরবর্তী কিছু নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। এসব এলাকায় দেখা দিতে পারে বন্যা।