সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:০৩:২৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

গুণী চলচ্চিত্র অভিনেত্রী দিলারার জন্মদিন আজ

গুণী চলচ্চিত্র অভিনেত্রী দিলারার জন্মদিন আজ

ঢাকা প্রেস,বিনোদন ডেস্ক:-
 

আজ, ২৭ জানুয়ারি, বাংলাদেশি চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী দিলারার জন্মদিন। তার পুরো নাম দিলারা ইয়াসমিন, এবং তিনি গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন।
 

চলচ্চিত্রে তার যাত্রা শুরু হয় চলচ্চিত্রকার আমজাদ হোসেনের ‘সুন্দরী’ ছবির মাধ্যমে। এরপর তিনি দেশের নানা প্রখ্যাত পরিচালকের চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত ছবির সংখ্যা প্রায় একশো হলেও অধিকাংশই দর্শকপ্রিয়তা পেয়েছে।
 

চলচ্চিত্রের নায়িকা হিসেবে অভিষেকের আগেই দিলারা মঞ্চ ও টেলিভিশন নাটকে অভিনয় করে প্রশংসিত হন। রূপালি পর্দায় তার উল্লেখযোগ্য কিছু চলচ্চিত্র হলো- ‘জালিম’, ‘জুলুম’, ‘ব্যথার দান’, ‘অসতী’, ‘আওলাদ’, ‘শাহাজাদা’, ‘সম্রাট’, ‘হাইজ্যাক’। ১৯৯৭ সালে ‘বাহরাম বাদশা’ ছবিতে সর্বশেষ অভিনয় করেন তিনি। তারপর তিনি তার পরিবার ও ব্যক্তিগত জীবনে মনোযোগী হন, এবং চলচ্চিত্রে আর কাজ করেননি। তবে গত বছর একটি অনুদানের চলচ্চিত্রে অতিথি চরিত্রে অভিনয় করেন।
 

পরিবারের প্রতি মনোযোগী হলেও চলচ্চিত্রাঙ্গনের সাথে সম্পর্ক বজায় রেখেছেন দিলারা। বর্তমানে তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
 

দিলারা বলেন, “আমি আমার সংসারে মনোযোগী ছিলাম। আমার একটি মেয়ে রয়েছে, তাকে বড় করেছি, বিয়ে দিয়েছি এবং তার একটি সন্তানও হয়েছে। এদিকে দেশ-বিদেশ ঘুরে বেড়িয়েছি এবং এখনও ট্রাভেলিং করি।”
 

চলচ্চিত্রের বর্তমান অবস্থা নিয়ে দিলারা বলেন, “প্রথম দিকে আমাদের চলচ্চিত্রের অবস্থা ভালো ছিল না, অশ্লীলতা ও পাইরেসির কারণে চলচ্চিত্র শিল্প সংকটে পড়েছিল। তবে এখন আবার আগের মতো জৌলুস ফিরে আসছে এবং আমি বিশ্বাস করি, ভবিষ্যতে চলচ্চিত্র আরও উন্নতি করবে।”