বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৯:১০:৫০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জিতে সুখবর পেলো বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জিতে সুখবর পেলো বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জিতে সুখবর পেলো বাংলাদেশ। ৬ উইকেটে ধর্মশালার আফগানিস্তানের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। অপরদিকে, শ্রীলঙ্কা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। এতেই লঙ্কানদের পেছনে ফেলে আবারও সাত নম্বরে উঠেছে বাংলাদেশ।  

আজ রোববার ৮ অক্টোবর প্রকাশিত আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯৩। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে বিশ্বকাপ শুরু করা লঙ্কানদের রেটিং পয়েন্ট এখন ৯১। 

ওয়ানডে র‍্যাংকিংয়ে শীর্ষে থেকে বিশ্বকাপ শুরু করেছে ভারত। র‍্যাংকিংয়ে দুইয়ে আছে পাকিস্তান। তাদের রেটিং পয়েন্ট ১১৫। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ১১২ রেটিং পয়েন্ট নিয়ে তিনে আছে। ১০৮ পয়েন্ট নিয়ে চারে আছে দক্ষিণ আফ্রিকা। আর ১০৪ পয়েন্ট নিয়ে পাঁচে আছে নিউজিল্যান্ড।