শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ১১:১৩:৫৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •

চট্টগ্রাম সাংস্কৃতিক ও নৃত্য শিল্পী গোষ্ঠীর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম সাংস্কৃতিক ও নৃত্য শিল্পী গোষ্ঠীর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম):-


নগরীর বন্দরটিলায় চট্টগ্রাম সাংস্কৃতিক ও নৃত্য শিল্পী গোষ্ঠীর ইফতার মাহফিল ও আলোচনা সভা ১৮ মার্চ, মঙ্গলবার (১৭ রমজান)সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে জেলা কমিটির সভাপতি মোঃ জাহিদ হোসেন জিকুর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন, সংগঠনের অন্যতম উপদেষ্টা সদস্য,বিশিষ্ট ক্রীড়া সাংস্কৃতিক সংগঠক ও সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা।


সাংস্কৃতিক সংগঠক ও পরিচালক মোঃ মুরাদ আলী' র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বিশেষ অতিথির বক্তব্য রাখেন মানব সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক এম মোসলেহ উদ্দিন বাহার, ফুটবল একাডেমির পরিচালক সদস্য, মানবাধিকার সংগঠক মোঃ খলিলুর রহমান হাওলাদার, মানবাধিকার সংগঠক ও ইউটিউব চ্যানেল মিজান ব্লগের   পরিচালক মোঃ মিজানুর রহমান মিজান।


আলোচনা সভা শেষে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন মানবাধিকার সংগঠক ও মাওঃ মোঃ খাইরুল আলম।


শেষে বিশেষ দোয়া মাহফিল সম্পন্ন করে রমজানের তাৎপর্য ময় ইফতার পরিবেশন করা হয়েছে।