বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ১০:৩৮:২০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

মাদক ব্যবসায়ীদের উচ্ছেদে ৩০ দিনের আল্টিমেটাম

মাদক ব্যবসায়ীদের উচ্ছেদে ৩০ দিনের আল্টিমেটাম

ঢাকা প্রেস,পঞ্চগড় প্রতিনিধি:-
 

পঞ্চগড় শহরের রাজনগর নতুন বস্তি এলাকায় মাদক বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রতিদিন ১০টি হরিজন সম্প্রদায়ের বাড়ির সামনে প্রকাশ্যে মাদক কেনাবেচা হচ্ছে, যা সামাজিক সম্প্রীতিকে হুমকির মুখে ফেলছে। মাদকের প্রভাব যুবসমাজকে নানা অপরাধে জড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ করা হয়। এ নিয়ে স্থানীয়রা পঞ্চগড়ের রাজনগর বকুলতলা মোড়ে মাদক এবং বাল্যবিবাহবিরোধী এক সমাবেশের আয়োজন করেন।
 

শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে এবং রাজনগর মাদকবিরোধী কমিটির সহযোগিতায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
 

সমাবেশে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মনসুর আলী। প্রধান অতিথি ছিলেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ পারভেজ, সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলামসহ ছয়টি মসজিদের ইমাম, মন্দির কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় তরুণ সমাজ।
 

বক্তারা অভিযোগ করেন, প্রতিদিন ১০ থেকে ১৫টি পরিবারের সদস্যরা প্রকাশ্যে মাদক বিক্রি করছেন। এ বিষয়ে প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে বারবার অভিযোগ করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
 

সমাবেশে সাবেক পৌর মেয়র তৌহিদুল ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, “আগামী এক মাসের মধ্যে মাদক ব্যবসায়ীদের উচ্ছেদ করা না হলে পঞ্চগড় জেলায় দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।”
 

তিনি এ সময় ইউএনও-এর কাছে মাদক ব্যবসায়ীদের একটি তালিকাও হস্তান্তর করেন। ইউএনও জাকির হোসেন এবং ওসি মাসুদ পারভেজ দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। সেই সঙ্গে রাতের বেলায় পাহারা বসানোর প্রস্তাব দেন।
 

সমাবেশে তিনটি গ্রামের আলেম ওলামা, মসজিদের ইমাম, মন্দির কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় সহস্রাধিক মানুষ অংশ নেন।