সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৭:৩০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কবি কাজী নজরুল ইসলামের বায়োপিকে তাঁর স্ত্রীর চ রিত্রে অভিনয় করবেন স্পর্শিয়া

কবি কাজী নজরুল ইসলামের বায়োপিকে তাঁর স্ত্রীর চ রিত্রে অভিনয় করবেন স্পর্শিয়া

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে ভারতের পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে চলচ্চিত্র ‘কাজী নজরুল ইসলাম’। গণমাধ্যমে এসেছে, আবদুল আলিমের পরিচালনায় এই ছবিতে বিদ্রোহী কবির চরিত্রে অভিনয় করবেন ভারতের কিঞ্জল নন্দ। আর তাঁর স্ত্রী নার্গিসের চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের অর্চিতা স্পর্শিয়া।

 

গতকাল স্পর্শিয়া বলেন, ‘আমার সঙ্গে পরিচালকের কথা হয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা আসবে পরে। আপাতত আমার পক্ষ থেকে কিছু নিয়ে কথা বলা নিষেধ আছে।’ জানা গেছে, প্রমীলা দেবীর চরিত্রে অভিনয় করবেন ভারতের ইশা সাহা। কবির চরিত্রে অভিনয় প্রসঙ্গে অভিনেতা কিঞ্জল বলেন, তিনি মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন।

 

তিনি বলেন, ‘বায়োপিক মানে তার জীবনের শেষ থেকে শুরুর জার্নি। কবির জীবন পড়ছি। নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। বাকিটা পরিচালকের হাতে। সিনেমাটি নির্মাণের দায়িত্ব পেয়েছেন আবদুল আলিম। এটি তার অভিষেক সিনেমা। এর চিত্রনাট্য লিখেছেন সৌগত বসু এবং ছবির সংগীত পরিচালনা করবেন জয় সরকার।