বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ এ ০৭:৪২:১৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়া এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে নিরাপদ সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি এনামুল হক •       • ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার •       • পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা •       • বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি সাংবাদিক কায়েস আহমেদ সেলিম •       • চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ •       • ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালসহ আটক ৭ •       • মানবসেবার অনন্য দৃষ্টান্ত: হুলাইন ছালেহ নূর কলেজে ঢাকাস্থ পটিয়া সমিতির ফ্রি চিকিৎসা ক্যাম্প •       • নোয়াখালীতে পিকআপের বিশেষ বাক্সে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ •       • রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •       • বরগুনায় ৪৭০০ পিস ইয়াবা উদ্ধার, জামাই পলাতক; গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি •

আধুনিক স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্লেক্সের স্থান পরিদর্শনে আজ লাকসামে আসছেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আধুনিক স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্লেক্সের স্থান পরিদর্শনে আজ লাকসামে আসছেন ক্রীড়া প্রতিমন্ত্রী

রিমু আফরাতুল, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:

 

কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলায় দুটি পৃথক আধুনিক স্টেডিয়াম ও স্বয়ংক্রিয় ক্রীড়া কমপ্লেক্স প্রতিষ্ঠার উদ্যোগের অংশ হিসেবে সম্ভাব্য স্থান পরিদর্শনে আজ বুধবার (২৫ নভেম্বর) লাকসামে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
 

প্রতিমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম।
 

এ প্রসঙ্গে সংসদ সদস্য মো. আবুল কালাম বলেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এ সফরকে ঘিরে স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন আশার সঞ্চার হয়েছে। শিক্ষার্থী, কিশোর, তরুণ ও যুবসমাজকে সুস্থ, দক্ষ ও কর্মক্ষম নাগরিক হিসেবে গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি। একই সঙ্গে তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে ক্রীড়া চর্চার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে।
 

তিনি আরও বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে উন্নত ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা প্রয়োজন। লাকসাম স্টেডিয়ামের আধুনিকায়নের পাশাপাশি নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে পর্যাপ্ত খেলার মাঠ প্রতিষ্ঠা করে ছেলে-মেয়েদের খেলাধুলায় উৎসাহিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
 

সফরসূচি অনুযায়ী, বুধবার দুপুর ১২টায় প্রতিমন্ত্রী উপজেলার মুদাফরগঞ্জ (উত্তর) ইউনিয়নের পাশাপুরে অবস্থিত মো. আবুল কালাম হাই স্কুল অ্যান্ড কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
 

এরপর দুপুর ২টায় একই ইউনিয়নের বামন্ডা গ্রামে একটি বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন এবং দুস্থদের মধ্যে ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।
 

বিকেল ৩টায় লাকসাম স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে ‘নতুন কুঁড়ি’ স্পোর্টসের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। এ উপলক্ষে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিমন্ত্রী খেলাটি উপভোগ করার পাশাপাশি দুই উপজেলার বিভিন্ন ক্রীড়া ক্লাবের মধ্যে ক্রীড়াসামগ্রী বিতরণ করবেন।
 

এদিকে প্রতিমন্ত্রীর সফরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ প্রশাসন। লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী যুগান্তরকে বলেন, প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে উপজেলায় সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
 

তিনি আরও জানান, অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। যানজট নিয়ন্ত্রণ ও স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে ট্রাফিক পুলিশও বিশেষ দায়িত্ব পালন করবে।
 

শিরোনামে প্রতিমন্ত্রীর পূর্ণ পরিচয় রাখুনসম্ভাব্যতা ও উদ্যোগের পার্থক্য স্পষ্ট করুন