বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ এ ০৭:৪২:১৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়া এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে নিরাপদ সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি এনামুল হক •       • ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার •       • পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা •       • বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি সাংবাদিক কায়েস আহমেদ সেলিম •       • চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ •       • ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালসহ আটক ৭ •       • মানবসেবার অনন্য দৃষ্টান্ত: হুলাইন ছালেহ নূর কলেজে ঢাকাস্থ পটিয়া সমিতির ফ্রি চিকিৎসা ক্যাম্প •       • নোয়াখালীতে পিকআপের বিশেষ বাক্সে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ •       • রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •       • বরগুনায় ৪৭০০ পিস ইয়াবা উদ্ধার, জামাই পলাতক; গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি •

গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় এসআরবি কমান্ডার আটক

গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় এসআরবি কমান্ডার আটক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে নতুন করে সহিংসতা ও নাশকতার আশঙ্কা দেখা দিয়েছে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জসহ বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পুলিশ ও প্রশাসনের ৩০ কর্মকর্তাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। একই সঙ্গে সহিংসতার পরিকল্পনা, উসকানি ও অর্থায়নের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ করছেন গোয়েন্দারা।

এ পরিস্থিতিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে আটক করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। গোপালগঞ্জে সংঘটিত সহিংসতার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে তাকে আটক করা হয়েছে।

পুলিশের বিশ্বস্ত সূত্রের দাবি, গোপালগঞ্জে সংঘটিত সহিংসতায় জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এসআরবির ভৈরব কমান্ডার আবুল হাসানকে আটক করা হয়। আটকের আগে তাকে এসআরবি-১১ এবং ব্যাটালিয়নের সদর দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, তার বিরুদ্ধে মামলা দায়েরের পর পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া নেওয়া হবে। শুধু এসআরবির সদস্যরাই নন, গোপালগঞ্জ ও আশপাশের এলাকার বাসিন্দা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের কর্মকাণ্ডও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিরাপত্তা জোরদারে পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে সাময়িকভাবে ঢাকা রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। তাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি মাঠপর্যায়ে অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় যৌথবাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে।

জননিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য সহিংসতা প্রতিরোধে মঙ্গলবার দেশের আট জেলায় মোট ১০১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে মোতায়েন করা হয়েছে দুই ব্যাটালিয়ন বিজিবি সদস্য।