সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৮:১৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বস্ত্র অধিদপ্তরের তিনটি পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

বস্ত্র অধিদপ্তরের তিনটি পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

বস্ত্র অধিদপ্তরের ১৩ থেকে ১৮তম গ্রেডের রাজস্ব খাতভুক্ত স্থায়ী ও অস্থায়ী তিনটি পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পদগুলো হলো টেইলার মাস্টার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ও ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট।

অধিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টেইলার মাস্টার পদে উত্তীর্ণ হয়েছেন ৩০ জন, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে ২৮৫ এবং ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে ১৪৬ জন উত্তীর্ণ হয়েছেন।


লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এ ছাড়া বস্ত্র অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

গতকাল শনিবার রাজধানী ঢাকার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে টেইলার মাস্টার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ও ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর দেখা যাবে এখানে।