বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৬:১৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ১ মাস মাঠের বাইরে রাফিনহা

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ১ মাস মাঠের বাইরে রাফিনহা

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আগামী এক মাসের জন্য সাইডলাইনে চলে গেছেন বার্সেলোনা উইঙ্গার রাফিনহা, স্প্যানিশ গণমাধ্যমের রিপোর্টের সূত্র ধরে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

কাতালান ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে শুক্রবার সেভিয়ার বিরুদ্ধে লা লিগায় ১-০ গোলের জয়ের ম্যাচটিতে রাফিনহা চোট পান। এ্যাটাকিং মিডফিল্ড পজিশনে রাফিনহার পরিবর্তে প্রথমার্ধে খেরতে নামে ফারমিন লোপেজ। 


ইনজুরির কারনে বুধবার চ্যাম্পিয়ন্স লিগে পোর্তো সফরে যেতে পারছেননা রাফিনহা। একইসাথে ৮ অক্টোবর লা লিগায় গ্রানাডার বিপক্ষেও তিনি বিশ্রামে থাকবেন। আগামী ২৮ অক্টোবর মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে তার ফেরার আশা করা হচ্ছে। 

২৬ বছর বয়সী এই ব্রাজিলিয়ান উইঙ্গার মৌসুমের প্রথম ম্যাচে গেতাফের বিপক্ষে লাল কার্ড পেয়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় দলের দুই উঠতি তারকা লামিন ইয়ামাল ও ফেরান তোরেসের সাথে লড়াই করেই তাকে মূল দলে টিকে থাকতে হচ্ছে। 

বার্সেলোনার ইনজুরির তালিকায় বর্তমানে আরো রয়েছেন পেড্রি ও ফ্রেংকি ডি জং।