শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১০:০৫:১২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

কুড়িগ্রামে ১২০০ পিস ইয়াবাসহ  গ্রেফতার ১

কুড়িগ্রামে ১২০০ পিস ইয়াবাসহ  গ্রেফতার ১

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

 

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১২০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গ্রেপ্তারকৃত মাদক কারবারি হলেন- কিশোরগঞ্জ জেলা সদরের করিমগঞ্জ বাজার এলাকার মাদক কারবারি মো. ইয়াসিন আরাফাত (১৯)।

 

কুড়িগ্রাম জেলা পুলিশ মিডিয়া জানায়, জেলার নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম শুক্রবার ভোর আনুমানিক সোয়া ৫টায় নাগেশ্বরী থানাধীন রামখানা ইউনিয়নের মন্ডলটারী এলাকা থেকে মাদক কারবারি মো. ইয়াসিন আরাফাতকে (১৯) ১২০০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করে।  

 

কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী বলেন, জেলার নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি ইয়াসিনকে গ্রেপ্তার করে। এই বিষয়ে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।