সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৩:৪২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

শুক্রবার ফের প্রেক্ষাগৃহে এসেছে ‘তুফান’।

শুক্রবার ফের প্রেক্ষাগৃহে এসেছে ‘তুফান’।

রায়হান রাফীর কোরবানির ঈদের ছবি ‘তুফান’  দেশে ও বিদেশে দারুণ ব্যবসা করেছে। তবে মাঝখানে দেশের রাজনৈতিক ও বন্যা পরিস্থিতির কারণে ছবিটির জয়রথ থেমে গেছে। একদিকে প্রেক্ষাগৃহ সচল নেই, অন্যদিকে মানুষও নানা ইস্যুতে ব্যস্ত। শুক্রবার ফের প্রেক্ষাগৃহে এসেছে ‘তুফান’।


১১তম সপ্তাহে দেশের ১১টি প্রেক্ষাগৃহে চলছে শাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত ছবিটি। এ ছাড়া ২৩ আগস্ট থেকে মালয়েশিয়ার সিনেমা হলেও চলছে এবং ভালো ব্যবসা করছে। শোনা যাচ্ছে, এ মাসেই ছবিটি চরকিতে মুক্তি পাবে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।


এদিকে স্মরনকালের ভয়াবহ বন্যায় বাজেভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে দেশের অনেক অঞ্চল। দেশের মানুষ বন্যার্তদের সাহায্যে ছুটে যাচ্ছেন। নিজ নিজ জায়গা থেকে করছেন সহযোগিতা। বিনোদন অঙ্গনের তারকারাও হাত বাড়িয়ে দিয়েছেন সাহায্যের। তবে দেশের এমন পরিস্থিতিতে নীরব শাকিব খান। এখন পর্যন্ত বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসতে দেখা যায়নি সুপারস্টারকে। তাই ভক্ত অনুরাগীদের সমালোচনার মুখেও পড়ছেন তিনি।