সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:০১:১৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নামাজ পড়ি, রোজা রাখি—যতই কাজ থাকুক: মিশা সওদাগর

নামাজ পড়ি, রোজা রাখি—যতই কাজ থাকুক: মিশা সওদাগর

বিনোদন প্রতিবেদক:-

 

ঢাকাই সিনেমার খলনায়ক মিশা সওদাগর, যিনি পর্দায় খল চরিত্রে নিজের দাপটের জন্য পরিচিত, বাস্তব জীবনে একেবারে ভিন্ন মানুষ। তিনি নিয়মিত ধর্মীয় আচার পালন করেন এবং তার জীবনধারা এটির প্রমাণ।
 

মিশা সওদাগর জানিয়েছেন, তিনি প্রতিদিন নিয়মিত নামাজ পড়েন এবং রমজান মাসে সিয়াম সাধনা করেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি রমজান নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন।
 

তিনি বলেন, "আমরা অনেক ভাগ্যবান। আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখলে ৩০টি রোজা রাখতে পারব। আল্লাহ যেভাবে আমাদের সৃষ্টি করেছেন, আমাদের উদ্দেশ্যও একে অপরের সাথে সম্মানের সাথে রোজা পালন করা। আমি নিজেও সিয়াম সাধনার মাধ্যমে রোজা পালন করি। ঢাকাইয়া মানুষ হিসেবে ছোটবেলা থেকে রোজার সিস্টেমে অভ্যস্ত।"
 

কাজের ব্যস্ততার মধ্যেও রোজা এবং নামাজ নিয়মিত রাখার বিষয়ে তিনি বলেন, "যতই কাজ থাকুক, রোজা রাখব, নামাজ পড়ব। যারা সম্ভব, তারা তারাবি পড়বেন। আমি নিজে তারাবি পড়ব, যদিও শুটিং থাকলে পুরো তারাবি খতম করা সম্ভব হয় না। তখন সুরা তারাবির উপরেই রোজা পালন করি।"
 

এবারের ঈদ তিনি বিদেশে কাটাবেন বলে জানিয়েছেন মিশা। তিনি বলেন, "আমার ছেলেরা বিদেশে থাকে, তারা এবার দেশে আসতে পারছে না। তাই ঈদের আগে সব কাজ শেষ করে তাদের কাছে চলে যাবো এবং সেখানেই ঈদ পালন করবো।"