সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৯:১৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

প্রেমিকের সঙ্গে হাতেনাতে ধরা, আদালতে পাঠানো হলো রিয়ামনিকে

প্রেমিকের সঙ্গে হাতেনাতে ধরা, আদালতে পাঠানো হলো রিয়ামনিকে

ঢাকা প্রেস-বিনোদন ডেস্ক:-

 

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও হিরো আলমের স্ত্রী রিয়ামনি এবং আরেক কনটেন্ট ক্রিয়েটর ও বার ডান্সার ম্যাক্স অভি রিয়াজকে আটকের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ঘটনাটি ঘটে গতকাল, যখন হিরো আলম নিজেই অভিযোগ করেন, রিয়ামনি ও অভিকে তিনি হাতেনাতে ধরেছেন। সেই সময় হিরো আলমকে মারধরের শিকার হতে হয়েছে বলেও তিনি দাবি করেন।
 

ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী রিয়ামনি ও অভিকে পুলিশের হাতে তুলে দেয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রক্তাক্ত অবস্থায় অভিকে টেনেহিঁচড়ে গাড়িতে তুলছে পুলিশ। কিছুক্ষণের মধ্যে রিয়ামনিকেও একই গাড়িতে নেওয়া হয়।
 

এ বিষয়ে হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদ হোসেন জানান, “হ্যাঁ, গতকাল তাদের উভয়কে থানায় আনা হয়েছিল। আজ তাদের আদালতে পাঠানো হয়েছে।”
 

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে হিরো আলমের বাবার মৃত্যুর সময় স্ত্রী রিয়ামনির বিরুদ্ধে অবহেলার অভিযোগ তোলেন তিনি। তখনই তিনি রিয়ামনিকে ডিভোর্স দেওয়ার ঘোষণা দেন। এরপরই সামনে আসে রিয়ামনি ও ম্যাক্স অভি রিয়াজের ঘনিষ্ঠতার বিষয়টি। অন্যদিকে, অভির স্ত্রী ইতিও অভিযোগ করেন, রিয়ামনির সঙ্গে অবৈধ সম্পর্কের কারণেই তাদের সংসার ভেঙে গেছে। এ বিষয়ে হিরো আলম ও ইতি একসঙ্গে সংবাদ সম্মেলনও করেন।
 

বর্তমানে হিরো আলম ও রিয়ামনির মধ্যে ডিভোর্সের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।