শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৭:০৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

বাংলাদেশের পাচার হওয়া সম্পদ ফেরত আনতে জাতিসংঘের সহযোগিতা প্রার্থনা

বাংলাদেশের পাচার হওয়া সম্পদ ফেরত আনতে জাতিসংঘের সহযোগিতা প্রার্থনা

ঢাকা প্রেস নিউজ

 

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সম্প্রতি অনুষ্ঠিত একটি উচ্চ পর্যায়ের বৈঠকে বাংলাদেশ জাতিসংঘের কাছে পাচার হওয়া সম্পদ ফেরত আনার জন্য সহযোগিতা প্রার্থনা করেছে।
 

বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন এবং জাতিসংঘের আন্ডার সেক্রেটারি-জেনারেল ফর ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স লি জুনহুয়া-এর মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ সরকারের চলমান সংস্কার প্রক্রিয়া সম্পর্কে আলোচনা হয় এবং এই প্রক্রিয়া সফল করার জন্য জাতিসংঘের প্রযুক্তিগত ও নীতিগত সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
 

পাচার হওয়া সম্পদ ফেরত আনা বাংলাদেশ সরকারের একটি প্রধান লক্ষ্য। এই লক্ষ্য অর্জনের জন্য কর ফাঁকি ও অবৈধ আর্থিক প্রবাহ রোধে জাতিসংঘের সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ।
 

জাতিসংঘের আন্ডার সেক্রেটারি-জেনারেল বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়াকে সমর্থন করেছেন এবং জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের মাধ্যমে বাংলাদেশকে প্রযুক্তিগত সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন।