সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৮:০৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

অস্কারে সেরা সিনেমার পুরস্কার জিতল ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’

অস্কারে সেরা সিনেমার পুরস্কার জিতল ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের ৯৮তম আসরে সেরা সিনেমার পুরস্কার জিতেছে পল থমাস অ্যান্ডারসন পরিচালিত ডার্ক কমেডি অ্যাকশন থ্রিলার ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’।

 

লিওনার্দো ডিক্যাপ্রিওকে হারিয়ে এবার সেরা অভিনেতার অস্কার জিতেছেন মাইকেল বি জর্ডান। আর সেরা অভিনেত্রীর পুরষ্কার জিতেছেন জেসি বাকলি।

 

এছাড়া সেরা আন্তর্জাতিক সিনেমার স্বীকৃতি পেয়েছে ‘সেন্টিমেন্টাল ভ্যালু’।

 

নেটফ্লিক্সের আলোচিত অ্যানিমেশন মিউজিক্যাল সিনেমা ‘কে–পপ ডেমন হানস্টর্স’ এর গান ‘গোল্ডেন’ জিতেছে সেরা সঙ্গীতের পুরস্কার।

 

রোববার রাতে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে আয়োজিত অস্কারের জাঁকজমকপূর্ণ আসরে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সর্বোচ্চ ছয়টি বিভাগে পুরষ্কার জিতেছে।

 

সিনেমাটি মনোনয়ন পেয়েছিল মোট ১৩টি বিভাগে। এতে অভিনয় করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও, শন পেন, বেনিসিও ডেল তোরো, রেজিনা হল, তেয়ানা টেইলর এবং চেজ ইনফিনিটি।