বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৫:৪৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চ্যাম্পিয়নস লিগে রোনালদোর প্রথম এ আল নাসরের জয়

চ্যাম্পিয়নস লিগে রোনালদোর প্রথম এ আল নাসরের জয়

এএফসি চ্যাম্পিয়নস লিগে প্রথম গোল পেয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। আর এতে তার দল আল নাসর পেয়েছে চ্যাম্পিয়নস লিগে টানা দ্বিতীয় জয়। সোমবার রাতে রিয়াদের কিং সৌদ ইউনিভার্সিটির আল আওয়াল পার্কে চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচে আল নাসর মুখোমুখি হয়েছিলো তাজিকিস্তানের ক্লাব ইস্তিকললের।

ম্যাচে আল নাসরের ছিল সম্পূর্ণ আধিপত্য। দেখে মনে হচ্ছিল আল নাসর পাড়ার কোনো ক্লাবের বিপক্ষে খেলছে। ম্যাচে প্রায় ৮১ শতাংশ বলের দখল ছিল আল নাসরের কাছে। অথচ এমন ম্যাচেই কি না প্রথমে পিছিয়ে পড়েছিলো আল নাসর। ধারার বিপরীতে গোল কজম করে ফেলে তারা। ম্যাচের প্রথমার্ধে ৪৪তম মিনিটে গোল করে ইস্তিকললকে এগিয়ে দেন সেনিন সেবাই।

 
পিছিয়ে পড়ে বিরতিতে যাওয়াটাই যেন আল নাসরকে তাতিয়ে দিয়েছিল। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই তাই একের পর এক আক্রমণ করেছে রিয়াদের দলটি। ৬৬ মিনিটে দলকে ম্যাচে ফেরানোর কাজটি রোনালদোই করেন। তাঁর প্রথম শট ইস্তিকলল ডিফেন্ডার সোদিকিওন কুরবোনভ রুখে দিলেও দ্বিতীয় প্রচেষ্টায় গোলকিপার রুস্তম ইয়াতিমোভের মাথার ওপর দিয়ে কোনাকুনি শটে বল জালে জড়ান। এ নিয়ে টানা সপ্তম ম্যাচে গোলের দেখা পেলেন এই পর্তুগিজ তারকা।প্রতিযোগিতায় রোনালদোর প্রথম গোলের পর আত্মবিশ্বাস বেড়ে যায় পুরো দলের। এবং তারসঙ্গে জ্বলে উঠে ব্রাজিলিয়ান তারকা অ্যান্ডারসন তালিসকাও। ৭২ এবং ৭৭ এই ৫ মিনিটের ব্যবধানে আল নাসরকে আরও দুটি গোল উপহার দেন ব্রাজিলিয়ান এই তারকা।

এই জয়ে ‘ই’ গ্রুপে ২ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে আল নাসর। ১ পয়েন্ট নিয়ে ইস্তিকলল আছে তলানিতে। একই রাতে কাতারে ক্লাব আল দুহাইলের বিপক্ষে জিতে পার্সেপোলিস ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে। ইস্তিকললের চেয়ে গোল পার্থক্যে এগিয়ে তিনে থাকা আল দুহাইলের সঙ্গেই রোনালদোদের পরের ম্যাচ।