সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫৯:৩৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মাহমুদুল হাসান জয় পাকিস্তান সিরিজ থেকে ছিটকে

মাহমুদুল হাসান জয় পাকিস্তান সিরিজ থেকে ছিটকে

ঢাকা প্রেস নিউজ


বাংলাদেশের আশাব্যাঞ্জক ওপেনার মাহমুদুল হাসান জয় পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেছেন। পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচে ফিল্ডিং করার সময় তার ডান কুঁচকিতে চোট লাগে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরীর মতে, জয়ের সুস্থ হতে কমপক্ষে তিন সপ্তাহ সময় লাগবে।

 

এই চোটের কারণে জয় পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া দুই টেস্ট ম্যাচ খেলতে পারবেন না। তার অনুপস্থিতিতে বাংলাদেশ দলের ওপেনিং জুটিতে নতুন একটা সমীকরণ তৈরি হতে পারে। স্কোয়াডে ইতোমধ্যে সাদমান ইসলামকে বাড়তি ওপেনার হিসেবে রাখা হয়েছে। তিনিই জাকির হাসানের সঙ্গে ইনিংস ওপেন করার দায়িত্ব পেতে পারেন।
 

বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার দুই টেস্ট ম্যাচের প্রথমটি ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে। জয়ের অনুপস্থিতি বাংলাদেশ দলের জন্য এক বড় ধরনের ধাক্কা। তবে দলের অন্যান্য ক্রিকেটারদের উপর এখন আরও বেশি দায়িত্ব নিয়ে খেলার চ্যালেঞ্জ রয়েছে।