শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৯:১১:৫২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

**আরাকান আর্মি অপহৃত ২০ বাংলাদেশি জেলেকে এখনও মুক্তি দেয়নি**

**আরাকান আর্মি অপহৃত ২০ বাংলাদেশি জেলেকে এখনও মুক্তি দেয়নি**

ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন,ষ্টাফ রিপোর্টার (কক্সবাজার):-

 

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীর মোহনা থেকে গত মঙ্গলবার (৫ নভেম্বর) মিয়ানমারের আরাকান আর্মি ২০ জন বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে। দুই দিন অতিবাহিত হলেও এখনো তাদের মুক্তি পাওয়া যায়নি। তবে অপহৃত জেলেরা সুস্থ আছেন এবং তাদের সঙ্গে তাদের পরিবার মোবাইল ফোনে কথা বলেছে, এমন তথ্য জানিয়েছেন স্থানীয় সূত্র। 
 

স্থানীয়রা জানিয়েছেন, জেলেরা মাছ ধরার সময় দুইটি ইঞ্জিনচালিত এবং ১৩টি ইঞ্জিনবিহীন নৌকা নিয়ে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা এলাকায় অবস্থান করছিলেন। এ সময় আরাকান আর্মি তাদের আটক করে নিয়ে যায়। এই ২০ জেলে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহাপরীরদ্বীপ এলাকার বাসিন্দা। 
 

স্থানীয় ইউপি সদস্য আবদুস সালাম জানান, তারা দ্রুত জেলেদের ফেরত আনতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। একাধিকবার এই ধরনের অপহরণের ঘটনা ঘটলেও, এদিন আরাকান আর্মির গুলিতে এক জেলে নিহত হয়েছিলেন, যা জেলেদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।
 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, "সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলেরা বর্তমানে আরাকান আর্মির হেফাজতে রয়েছেন। তাদের মুক্তির জন্য বিজিবি কাজ করছে, তবে কবে এবং কিভাবে তাদের ফেরত আনা সম্ভব হবে, তা এখনও নিশ্চিত নয়।"
 

এছাড়া, অপহৃত জেলেদের পরিবার সদস্যরা আতঙ্কের মধ্যে আছেন, কারণ তাদের প্রিয়জনদের ফিরিয়ে আনার প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি।